মজাদার বার-বি-কিউ চিকেনের রেসিপি

মজাদার বার-বি-কিউ চিকেনের রেসিপি


বার-বি-কিউ চিকেন একটি সুস্বাদু এবং মজাদার খাবার যা বাড়িতে সহজেই তৈরি করা যায়। এই রেসিপিটি আপনাকে দেবে রেস্টুরেন্টের মতো স্বাদ।বার-বি-কিউ চিকেন একটি জনপ্রিয় মুরগির পদ যা বারবিকিউ সসের সাথে মেরিনেট করে গ্রিল করা হয়। এটি তৈরি করা সহজ এবং যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করা যায়।উপকরণমুরগি ১টি (৬০০ গ্রাম ওজনের), ৪ টুকরাআদা বাটা ১ চা চামচরসুন বাটা ১ চা চামচপিয়াজ বাটা ১ টেবিল চামচলেবুর রস ১ টেবিল চামচধনে গুঁড়া আধা চা চামচমরিচ গুঁড়া আধা চা চামচবার বি কিউ সস ২ টেবিল চামচটমেটো সস ২ টেবিল চামচশান (Tandoori Chicken BBQ) মসলা অর্ধেক প্যাকেটবাটার ২ টেবিল চামচতেল ১/২ কাপলবণ পরিমাণমতোপ্রস্তুত প্রণালিমুরগির টুকরা ধুয়ে জল ঝরিয়ে নিন এবং ছুরি দিয়ে দাগ কেটে নিন।মুরগির টুকরোর সাথে সব মসলা ও সস মিশিয়ে ১ ঘন্টা মেরিনেট করুন।১ ঘন্টা পর বারবিকিউ গ্রিল অথবা গ্রিল ওভেনের গ্রিলে ২০০ ডিগ্রী তে ২০-২৫ মিনিট গ্রিল করুন।মাঝে মাঝে অবশিষ্ট মসলা দিয়ে ব্রাশ করুন এবং আরও কিছুক্ষণ গ্রিল করুন।পোড়া পোড়া হলে নামিয়ে প্লেটে সস ও সালাদ দিয়ে সাজান।পরটা বা নান রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।পরিবেশনবার-বি-কিউ চিকেন গরম গরম পরিবেশন করুন। এটি পরটা বা নান রুটির সাথে খেতে দারুণ লাগে।রান্নার টিপসমেরিনেট করার সময় মুরগির টুকরোগুলো ভালোভাবে মসলা মাখিয়ে নিন। গ্রিল করার সময় মাঝে মাঝে মুরগির টুকরোগুলো উল্টে দিন যাতে সব দিক সমানভাবে রান্না হয়।

১ সপ্তাহ আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০৭ ডলার


মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও দ্রুত বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠেছে।সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।এর ফলে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ফের ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে এসেছে। গত সপ্তাহে শুরু হওয়া মূল্যবৃদ্ধির ধারাবাহিকতাও এতে আরও জোরালো হলো।তেলের সরবরাহ পরিস্থিতি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।লোহিত সাগরের বাব আল-মান্দাব আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এ পথে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সরবরাহ নিয়ে এমন উদ্বেগের প্রভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে।

১ মাস আগে

পিৎজা খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

পিৎজা খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে


পিৎজার নাম শুনলেই অনেকের জিভে পানি চলে আসে। আট থেকে আশি-এই ইতালিয়ান খাবারের জনপ্রিয়তা এখন আর শুধু বিদেশের গণ্ডিতে আটকে নেই। চিকেন পিৎজা, বারবিকিউ পিৎজা কিংবা চিজি পিৎজা-স্বাদে নতুনত্ব আনতে নানা ধরনের পিৎজা এখন পাওয়া যায়। কিন্তু ওজন কমানোর চেষ্টা করলে পিৎজার নাম শুনেই অনেকেই দূরে সরে যান।কারণ পিৎজায় সাধারণত পরিমাণমতো ময়দার বেস, চিজ ও বিভিন্ন টপিং থাকে। সঙ্গে যদি সফট ড্রিংক কিংবা অতিরিক্ত চিজ যোগ হয়, ক্যালোরির পরিমাণ বেশ বেড়ে যায়। তবে তার মানে এই নয় যে ডায়েট করলে পছন্দের খাবার একেবারেই খাওয়া যাবে না। বরং পরিমাণ ও খাবারের সঙ্গে কী খাচ্ছেন-সেদিকে একটু নজর রাখলেই মাঝে মাঝে পিৎজা কেতে পারেন।পিৎজার সঙ্গে সফট ড্রিংক নয়পিৎজা খাওয়ার সময় সঙ্গে ঠান্ডা পানীয় রাখার অভ্যাস অনেকেরই। কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই অভ্যাসটি পরিবর্তন করতে হবে। কারণ চিনিযুক্ত সফট ড্রিংক থেকে খুব সহজেই অতিরিক্ত ক্যালরি যোগ হতে পারে। তাই পিৎজার সঙ্গে সফট ড্রিংকের বদলে পানি, সোডা ওয়াটার বা চিনি ছাড়া কোনো পানীয় বেছে নিতে পারেন। এতে পিৎজার পাশাপাশি অপ্রয়োজনীয় অতিরিক্ত ক্যালরি গ্রহণের সম্ভাবনা কমবে।সঙ্গে রাখুন প্রোটিন ও ফাইবারশুধু পিৎজা খেলে অনেকেরই একের পর এক স্লাইস খেতে ইচ্ছা করতে পারে। এই অভ্যাস এড়াতে পিৎজার সঙ্গে ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ সালাদ রাখতে পারেন।শসা, টমেটো, লেটুস, গাজরের মতো সবজি দিয়ে সালাদ বানাতে পারেন। চাইলে সঙ্গে গ্রিলড চিকেন, ডিম কিংবা অন্য কোনো পছন্দের প্রোটিন যোগ করা যায়। ফাইবার ও প্রোটিনযুক্ত খাবার তুলনামূলক বেশি সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। ফলে পিৎজা খাওয়ার সময় অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতাও কিছুটা কমতে পারে।তবে সালাদের সঙ্গে অতিরিক্ত মেয়োনিজ, ক্রিমি ড্রেসিং বা চিজ যোগ করলে উল্টো ক্যালরি বেড়ে যেতে পারে। তাই ড্রেসিংয়ের পরিমাণেও নজর রাখা জরুরি।অতিরিক্ত চিজ এড়িয়ে চলুনপিৎজাতে অনেকেই বেশি চিজ খেতে পছন্দ করেন। অর্ডার করার সময় বাড়তি চিজ যোগ করাও কারো কারো অভ্যাস। কিন্তু ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করলে অতিরিক্ত চিজ এড়িয়ে চলাই ভালো।পিৎজায় আগে থেকেই চিজ থাকে। তাই বাড়তি চিজ না চেয়ে স্বাভাবিক পরিমাণেই খেতে পারেন। চাইলে বেশি সবজি ও তুলনামূলক হালকা টপিং বেছে নিতে পারেন। চিকেন বা অন্য প্রোটিন টপিং নিলে সেটি কীভাবে রান্না করা হয়েছে, সেটিও খেয়াল করুন। অতিরিক্ত তেল বা ভাজা টপিংয়ের বদলে গ্রিলড বা রোস্টেড অপশন তুলনামূলক ভালো হতে পারে।স্লাইসের সংখ্যাতেও নজর দিনডায়েটের মধ্যে পিৎজা খেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো পরিমাণ। ‘আজ পিৎজা খাব’ ভেবে একসঙ্গে অনেকটা খেয়ে ফেলার বদলে নিজের প্রয়োজন অনুযায়ী পরিমাণ ঠিক করুন। ধীরে ধীরে খেলে কখন পেট ভরে যাচ্ছে, সেটিও বুঝতে সুবিধা হয়।আর একটি বিষয় মনে রাখা জরুরি-কোনো একটি খাবার একা ওজন বাড়ায় বা কমায় না। দিনের মোট খাবার, মোট ক্যালোরি, শারীরিক পরিশ্রম, ঘুম ও সামগ্রিক খাদ্যাভ্যাস মিলিয়েই ওজনের ওপর প্রভাব পড়ে।তাই ডায়েট মানেই পিৎজা চিরতরে বাদ নয়। মাঝে মাঝে পিৎজা খেতে পারেন, তবে পরিমাণ বুঝে এবং সঙ্গে কী খাচ্ছেন, সেটি মাথায় রেখে। পছন্দের খাবারকে পুরোপুরি নিষেধ না করে সচেতনভাবে খাওয়ার অভ্যাসই দীর্ঘমেয়াদে খাদ্যাভ্যাস ধরে রাখতে বেশি বাস্তবসম্মত।সূত্র: মায়ো ক্লিনিক, এনডিটিভি

১ মাস আগে

জেনে নিন বিফ নুডলস তৈরির রেসিপি

জেনে নিন বিফ নুডলস তৈরির রেসিপি


নুডলস খেতে পছন্দ করেন নিশ্চয়ই? ডিম দিয়ে রান্না করা নুডলসই তো বেশি খাওয়া হয়, আপনি কি কখনো গরুর মাংস দিয়ে রান্না করা নুডলস খেয়েছেন? বিফ নুডলস রান্না করাও সহজ। এটি তৈরিও করা যায় অল্প সময়ে। বাড়িতে অতিথি এলে কিংবা শিশুর টিফিনে দিতে পারেন সুস্বাদু বিফ নুডলস। চলুন তবে ঝটপট জেনে নেওয়া যাক বিফ নুডলস তৈরির রেসিপি-তৈরি করতে যা লাগবেনুডলস- ২৫০ গ্রামরান্না করা গরুর মাংস- ২০০ গ্রামসয়া সস- ১ টেবিল চামচরসুন- ১ চা চামচপেঁয়াজ কুচি- আধা কাপগাজর কুচি- আধা কাপক্যাপসিকাম কুচি- আধা কাপসয়া সস- ১ টেবিল চামচটমেটো সস- ২ টেবিল চামচলবণ- স্বাদ অনুযায়ীতেল- পরিমাণমতো।যেভাবে তৈরি করবেনহাঁড়িতে পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে অল্প তেল দিয়ে নুডলসগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন ও মাংস দিয়ে ভাজুন। এরপর সয়া সস এবং টমেটো সস দিন। এবার সবজি কুচি মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। লবণ দিয়ে দিন। এবার সেদ্ধ করে রাখা নুডলসগুলো ভালোভাবে মিশিয়ে নিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

২ মাস আগে

ঘরেই তৈরি করুন  শাহী স্পেশাল মালাই চা

ঘরেই তৈরি করুন শাহী স্পেশাল মালাই চা

২ আগস্ট ২০২৬ দুপুর ১২:০০:৩৪

সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল খাওয়া কতটা নিরাপদ

সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল খাওয়া কতটা নিরাপদ

১৯ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৩:১২

যে ৩টি পানীয় ক্যানসারের ঝুঁকি কমায়

যে ৩টি পানীয় ক্যানসারের ঝুঁকি কমায়

১৩ জুলাই ২০২৬ দুপুর ০১:০৬:১৭

রেস্টুরেন্টের স্বাদের কালা ভুনা ঘরেই তৈরি করুন

রেস্টুরেন্টের স্বাদের কালা ভুনা ঘরেই তৈরি করুন

৭ জুলাই ২০২৬ সকাল ১১:৫৮:০৩

কফির কারণে সৃষ্ট ডিহাইড্রেশন প্রতিরোধের উপায়

কফির কারণে সৃষ্ট ডিহাইড্রেশন প্রতিরোধের উপায়

৪ জুলাই ২০২৬ দুপুর ০১:১৫:১৫

শিরোনাম
আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু : জড়িতদের শাস্তি চাইলেন বাবা চাটমোহরে অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩ গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে 'ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ' সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম চিনির বদলে কি গুড় খাওয়া ভালো সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু : জড়িতদের শাস্তি চাইলেন বাবা চাটমোহরে অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩ গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে 'ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ' সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম চিনির বদলে কি গুড় খাওয়া ভালো সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত