সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক

সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক


বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলীয় ১১ জেলায় বিদ্যুৎ সরবরাহ তদারকির দায়িত্বে থাকা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক (উপ-সচিব পদমর্যাদা) হিসেবে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান।তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ প্রোফাইল থেকে এ ঘটনার কড়া সমালোচনা করেছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন- ‘একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র ‘উপ-সচিব’ পদমর্যাদায় চাকরি করবে! পার্টি কতটা দেউলিয়া হলে হীনম্মন্যতা থেকে নেতারা এই কাজ করতে পারে!’অন্যদিকে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে ফারুক হাসানের একটি ছবি শেয়ার করে খোঁচা দিয়ে লেখেন- ‘বিএনপির গণঅধিকার পরিষদ শাখার মাঝারি সারির কর্মী ফারুক হোসেনের দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা থাকা সত্ত্বেও, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে তাকে বিদ্যুৎ খাতে পরিচালক নিয়োগ দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন।’তিনি লিখেছেন, ‘সবার জ্ঞাতার্থে বলি, গত এক বছরে গুলশান অফিসে তিনি বিদ্যুৎ বিষয়ে পিএইচডি, বিরোধী দলকে গালাগালি বিষয়ে মাস্টার্স এবং কীভাবে বিদ্যুতের বিল বাড়িয়ে গুলশান অফিসের খরচ জোগানো যায়, সে বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন!’নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘এমন বহুমুখী যোগ্যতার পর তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাটাই তো অন্যায়! যারা এ কাজ করে যাচ্ছেন, তারা সাংবিধানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’এদিকে নিজের নিয়োগ নিয়ে ফারুক হাসান বলেছেন, ‘আমার নিয়োগের বিষয়ে অনেকে ভিন্ন ভিন্ন তথ্য প্রচার করছেন। এটা আসলে অন্যান্য চাকরির মতো কোনো গ্রেডের সরকারি চাকরি নয়। বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট এরিয়া পরিচালনায় সরকারের একজন প্রতিনিধি বলা যেতে পারে।’তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠানগুলো পরিচালনায় মূলত দুটি ফাংশন থাকে। একটি হলো অপারেশনাল, যেটি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে এবং অপরটি হলো সরকার কর্তৃক সৃষ্ট বোর্ড। এই বোর্ডটি হলো নিয়ন্ত্রক সংস্থা, যেটির কাজ প্রতিষ্ঠানের দেখাশোনা করা। দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলার বিদ্যুৎ সাপ্লাই হয় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. থেকে। এটির আন্ডারে অনেক সাবস্টেশনও আছে। এই প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরসের একজন পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি।’যেভাবে ফারুক হাসানের রাজনীতিতে উত্থান২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে আন্দোলন ও গণঅধিকার পরিষদের যাত্রা শুরু। ২০২৩ সালের জুনে দলটিতে বিভক্তি দেখা দিলে ফারুক হাসান ড. রেজা কিবরিয়া অংশের ভারপ্রাপ্ত সদস্য-সচিব হন। পরে ড. রেজা কিবরিয়া ‘আমজনতার দল’ গঠন করলে ফারুক হাসান মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যুক্ত হন। তখন তাকে দলের উচ্চতর পরিষদের সদস্য, সিনিয়র সহসভাপতি পদমর্যাদা ও দলীয় মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে তিনি গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ৮৪৩ ভোট পেয়ে পরাজিত হন।উল্লেখ্য, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ খাত উন্নয়ন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ২০০০ সালের ২৮ জুন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নিবন্ধিত হয় এবং ২০০৩ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

২১ ঘন্টা আগে

ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের

ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের


বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে’ নেতৃত্ব দিয়েছে তুলে ধরে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।স্থানীয় সময় সোমবার বিকাল পৌনে ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইল চেয়ারে বের হওয়ার সময় তোপের মুখে পড়েন নোবেলজয়ী ইউনূস।এসময় পাশে লাগেজ হাতে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। তখন হুইল চেয়ার ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় আবারও আওয়ামী লীগের ‘সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে’ উন্মোচিত করেছে বলে মন্তব্য করেন মুহাম্মদ ইউনূসের সরকারে থাকা নাহিদ ইসলাম।তিনি বলেন, আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের টানা শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে সামনে সারিতে থাকা নাহিদ ইসলাম পরে ছাত্রদের প্রতিনিধি হিসেবে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যোগ দেন। পরে সরকার থেকে পদত্যাগ করে গড়ে তোলেন এনসিপি।অন্তর্বর্তী সরকারের সময়েই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমান সংসদে এ সংক্রান্ত বিলও পাস হয়েছে।সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই।এনসিপি আহ্বায়ক বলেন, দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে।বিবৃতিতে তিনি ‘গণহত্যা ও সন্ত্রাসের দায়ে’ অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান।

১ দিন আগে

বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ


সরকার কার্ড চালু করলে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী সেটা সবার আগে চাইবেন এবং এটাই বাংলাদেশের পরিস্থিতি বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে।অনুষ্ঠানে বক্তব্যকালে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে একটি নিয়োগ প্রক্রিয়ার মতো করে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে এমপির ছেলেও সারের ডিলার হয়েছে, মেয়েও পেয়েছে, শ্যালিকাও পেয়েছে।এনসিপির এই নেতা আরও বলেন, এমনকি বিধবা কার্ডও যদি দেওয়া হয় এবং কার্ডের টাকা যদি দেওয়া হয়, এখানে এমপির বউ সবার আগে পাবে। বাংলাদেশের পরিস্থিতিই হচ্ছে এমন। বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে বলবে, ‘আমাকে একটা দাও।’অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিয়েও কথা বলেন হাসনাত আবদুল্লাহ।তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাটাকে বোঝেন—‘উনাকে (উপাচার্য) কোনো টিচার চায় না, উনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও চায় না, উনাকে উনার কলিগরাও চায় না; নির্লজ্জের মতো আজকে তালা ভেঙে উনি উনার চেয়ার দখল করেছেন। উনার তো ন্যূনতম লজ্জার একটি বিষয় আছে। উনি কী করছেন, ছাত্রদলের কয়েকজন গুন্ডা নিয়ে উনি রুমের তালা ভাঙছেন।’হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সরকার তাকে চুয়েটে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করা বন্ধ করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি প্রায় এক মাস ধরে চট্টগ্রাম সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে নিতে চায় না, লজ্জা নেই তার।শিক্ষার্থীদের উদ্দেশে এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, সমাজে এ ধরনের মানসিক অধঃপতনগুলো হচ্ছে। অধঃপতনগুলোর বিরুদ্ধে আপনাদের সব সময় সচেতন থাকতে হবে।শিক্ষার্থীদের বিরুদ্ধে ও শিক্ষকদের বিরুদ্ধে যারা দাড়ান, যাদের কাছে শিক্ষার চেয়ে পদ বড় হয়ে ওঠে; তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

২ দিন আগে

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে নাসীরুদ্দীনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে এডমিন লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর কোনো ঘটনা ঘটেনি। তাহলে প্রশ্ন হলো, এই ভিডিওটি ছড়ানোর উদ্দেশ্য কী? কেন এমন একটি স্পর্শকাতর ঘটনার ভিডিও তৈরি বা প্রচার করা হচ্ছে, যে ঘটনা বাস্তবে ঘটেইনি?পোস্টে লেখা হয়, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যারেটিভ নির্মাণ করে তার ওপর হামলার পরিবেশ তৈরি এবং হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ৫ বার হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এসব হামলার কোনো দৃশ্যমান বিচারের উদ্যোগ বিএনপি সরকার করে নাই। বরং কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা ‘জায়েজ’, তারই বৈধতা তৈরির মতো বক্তব্য স্বয়ং সরকারদলীয় দায়িত্বশীলদের কাছ থেকে এসেছে।তাহলে এবার ছড়িয়ে পড়া এই ভিডিওটিও কি সেই ধারাবাহিকতার কোনো অংশ? এমন প্রশ্ন রেখে পোস্টে লেখা হয়, একই সঙ্গে ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কোনো পরিকল্পিত প্রচেষ্টার অংশ কি না?এছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর যে দুঃসাহসী অবস্থান, সেটিকে প্রতিহত করতেই কি বারবার তার বিরুদ্ধে এমন উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে? তার কণ্ঠকে স্তব্ধ করতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও পতিত স্বার্থান্বেষী মহলের সম্মিলিত কোনো প্রচেষ্টা চলছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে বলে পোস্টে উল্লেখ করা হয়। ফেসবুক পোস্টে এডমিন দাবি করেন, এমতাবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ছড়ানো মিথ্যা ন্যারেটিভ, তার ওপর সংঘটিত সব হামলা এবং সর্বশেষ বাস্তবে না ঘটা একটি অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করতে হবে। সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বিএনপি সরকারেরই।

১ সপ্তাহ আগে

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ

৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৭:৪০

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা

১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০২:১০

ল্যাপটপ চুরি করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন পাটওয়ারী: রাশেদ

ল্যাপটপ চুরি করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন পাটওয়ারী: রাশেদ

৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫১:৩০

'স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়'

'স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়'

২৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:০৭

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৬

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৫:৪৮

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৪:৪২

ফ্যামিলি কার্ড জালিয়াতির অভিযোগ: এনসিপি নেত্রী দল থেকে বহিষ্কার

ফ্যামিলি কার্ড জালিয়াতির অভিযোগ: এনসিপি নেত্রী দল থেকে বহিষ্কার

১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১০

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৫৯:০৫

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:১৯

ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৩:২০

1–15 / মোট 60টি সংবাদ | পৃষ্ঠা 1 / 4
শিরোনাম
আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু : জড়িতদের শাস্তি চাইলেন বাবা চাটমোহরে অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩ গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে 'ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ' সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম চিনির বদলে কি গুড় খাওয়া ভালো সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু : জড়িতদের শাস্তি চাইলেন বাবা চাটমোহরে অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩ গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে 'ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ' সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম চিনির বদলে কি গুড় খাওয়া ভালো সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত