মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৭:৫৫
সেনবাগে ৩ ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর সেনবাগ পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সেনবাগ পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী।
অভিযানে সরকারি সম্পত্তি হিসেবে ফুটপাত অবৈধভাবে দখল, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির ও ফুটপাত দখল করে রাখায় শহরে যানঝটের সৃষ্টির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহাতাব উদ্দিন ও সেনবাগ থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী অফিসার।