বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন

বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন


২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে টুর্নামেন্টের ম্যাচগুলো মাঠে বসে দেখার জন্য দর্শকদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, টিকিটের জন্য নিবন্ধন শুরুর ১২ দিনের মধ্যে মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি আবেদনের বিপরীতে নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন।আইসিসি জানিয়েছে, বিশ্বের ১৪২টি দেশ থেকে এসব আবেদন জমা পড়েছে। টিকিটের চাহিদার দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। গত ১ অক্টোবর বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।টিকিটের জন্য দর্শকদের এমন ব্যাপক আগ্রহে সন্তোষ প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। তাঁর মতে, বিপুলসংখ্যক আবেদন ক্রিকেট বিশ্বকাপের জনপ্রিয়তা ও আকর্ষণের পাশাপাশি পর্যটন গন্তব্য হিসেবে আফ্রিকার আবেদনকেও তুলে ধরছে।আইসিসির বিবৃতিতে সংযোগ গুপ্ত বলেন, টিকিটের অভূতপূর্ব চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও আকর্ষণের প্রমাণ। একই সঙ্গে বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি ও এর অংশীদারদের প্রচারণা দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে।বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছর বাকি থাকায় দর্শকদের আগ্রহ আরও বাড়াতে বিভিন্ন কার্যক্রম, একাধিক প্ল্যাটফর্মে প্রচারাভিযান এবং নানা ধরনের কনটেন্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে আইসিসির।২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের জন্য আইসিসির ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে আগামী ২১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বাংলাদেশ সময় অনুযায়ী, নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট।টিকিটের জন্য নিবন্ধন করতে কোনো অর্থ দিতে হবে না। একজন দর্শক একটি ম্যাচের জন্য একবার আবেদন করতে পারবেন। তবে একাধিক ম্যাচের টিকিট পেতে চাইলে প্রতিটি ম্যাচের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে।টিকিট পাওয়ার ক্ষেত্রে আগে আবেদন করলেই বাড়তি সুবিধা পাওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা প্রত্যেকের সুযোগ সমান থাকবে। কোনো ম্যাচের টিকিটের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাওয়া দর্শকদের নির্বাচন করা হবে।লটারিতে নির্বাচিত ব্যক্তিদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টিকিট কেনার পরবর্তী প্রক্রিয়া। নির্বাচিত না হলেও নিবন্ধনের সময় দেওয়া ইমেইল ঠিকানায় ফলাফল জানানো হবে।অর্থাৎ, এখন পর্যন্ত বিপুলসংখ্যক আবেদন জমা পড়লেও আবেদনকারীরা এখনই টিকিট নিশ্চিত পাননি। বরং তাঁরা অংশ নিচ্ছেন টিকিট কেনার সুযোগ পাওয়ার নির্বাচনী প্রক্রিয়ায়।

৪ ঘন্টা আগে

ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক

ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক


এনামুল হকের চার উইকেট ও আবু জায়েদ রাহির নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে শক্তিশালী ভারতকে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৪১ রান সংগ্রহ করা বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতকে আটকে দেয় নির্ধারিত লক্ষ্যের আগেই। বল হাতে এনামুল হক জুনিয়রের চার উইকেট এবং আবু জায়েদ রাহির নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের দল।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক যুবরাজ সিং। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। প্রথম দুই ওভারেই আসে ৩০ রান। তবে তৃতীয় ওভারের প্রথম বলেই ৬ বলে ১০ রান করা ইমরুল কায়েসের বিদায়ে ছন্দপতন ঘটে টাইগারদের ইনিংসে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।একপ্রান্ত আগলে রেখে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান রনি তালুকদার। ২৫ বলে ৪০ রানের ঝলমলে ইনিংস খেললেও সতীর্থদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি তিনি। ফজলে মাহমুদ রাব্বি, জহুরুল ইসলাম ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। রনির বিদায়ের পর আরও চাপে পড়ে বাংলাদেশ।সেই চাপ সামাল দেওয়ার দায়িত্ব নেন নাসির হোসেন ও আরাফাত সানি। অভিজ্ঞতার পরিচয় দিয়ে ২১ বলে ২৪ রান করেন নাসির। তার হিসেবি ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বাংলাদেশ। পীযূষ চাওলার বলে নাসির ফিরলেও দলের সংগ্রহ বাড়ানোর কাজ চালিয়ে যান আরাফাত সানি। শেষ দিকে ৩৮ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দেন তিনি।নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ভারতের হয়ে পীযূষ চাওলা তিনটি এবং পবন নেগি ও ঋষি ধাওয়ান দুটি করে উইকেট নেন।১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। দলীয় চার রানের মাথায় সাজঘরে ফেরেন অম্বতি রায়ডু। এরপর স্টুয়ার্ট বিনি ও অধিনায়ক যুবরাজ সিংয়ের বিদায়ে আরও চাপে পড়ে ভারতীয়রা। দ্রুত উইকেট হারাতে থাকা দলটি ৫৫ রান পূর্ণ করার আগেই হারায় রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠানকে।ভারতের ব্যাটিং লাইনআপে একের পর এক আঘাত হেনে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। তবে ঋষি ধাওয়ানের ১৮ বলে ২৪ রানের ইনিংসে কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করে ভারত। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন এনামুল হক জুনিয়র। তাঁর দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে ভারতীয় ব্যাটাররা।অন্যদিকে ইরফান পাঠান ৪১ বলে ২৪ রান করলেও দলের জয়ের পথ সহজ করতে পারেননি। তবে শেষ দিকে পবন নেগি ও পীযূষ চাওলার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। অল্প রানের লক্ষ্য নিয়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে কঠিন পরীক্ষা দিতে হয় বাংলাদেশকে।চাপের মুহূর্তে অভিজ্ঞতার প্রমাণ দেন পেসার আবু জায়েদ রাহি। ডেথ ওভারে তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয়দের ঘুরে দাঁড়ানোর শেষ চেষ্টাও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতকে হারিয়ে দারুণ এক জয় উদ্‌যাপন করে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।এনামুল হক জুনিয়রের চার উইকেট ও রাহির কার্যকর বোলিংয়ে পাওয়া এই জয় বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের জন্য নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।

২ দিন আগে

২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের

২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের


আগের ওভারের শেষ বলে রেহমাত শাহ সিঙ্গেল না নিয়ে বাউন্ডারি মেরে যে ভুল করলেন, সেটার চড়া মাশুলই দিতে হলো!পরের ওভারের প্রথম বলে মোহাম্মাদ সালিমকে কটবিহাইন্ড করে দিলেন ইবাদত হোসেন। ২৪০ রানে থামল আফগানিস্তানের প্রথম ইনিংস। বাংলাদেশ পেল ১০৬ রানের লিড।অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট বাড়িয়ে দেন সালিম। কানা ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। মাত্র ২১ রানে শেষ ৬ উইকেট হারায় আফগানিস্তান!দ্বিতীয় নতুন বলে হাসান ও ইবাদতের চমৎকার বোলিং সামলাতে পারেনি তারা। এক প্রান্ত আগলে রেখে ২১৬ বলে দুই ছয় ও ১০ চারে ১০৫ রানে অপরাজিত থাকেন রেহমাত।৫৫ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হাসান। ৫৬ রানে ৪ উইকেট নেন ইবাদত।সঙ্গীর অভাবে সেঞ্চুরি হয় কিনা, শঙ্কায় পড়ে গিয়েছিলেন রেহমাত শাহ। হাসান মাহমুদকে ছক্কায় ওড়ানোর পর চার মেরে শেষ পর্যন্ত তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি, ২১৫ বলে।টেস্টে এটি রেহমাতের চতুর্থ সেঞ্চুরি। পরের বলে সিঙ্গেল না নিয়ে আরেকটি বাউন্ডারি মেরে স্ট্রাইক ধরে রাখার সুযোগ হাতছাড়া করলেন তিনি।৮৯ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ২৪০।চমৎকার বোলিংয়ে আরেকটি উইকেট নিলেন হাসান মাহমুদ। ইয়ামিন আহমাদজাইকে কট বিহাইন্ড করে উজ্জ্বল করলেন বড় লিডের আশা।জায়গায় দাঁড়িয়ে লেংথ বল খেলার চেষ্টায় পুরোপুরি লাইনে যেতে পারেননি ইয়ামিন। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন ব্যাটসম্যান। তাতে কাজ হয়নি। আফগানিস্তান হারায় প্রথম রিভিউ। চতুর্থবার টেস্টে পাঁচ উইকেট নেন হাসান।৮৭ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ২২৩। ক্রিজে তাদের শেষ জুটি।দ্বিতীয় নতুন বলের তিন ওভারের মধ্যে চার উইকেট নিয়ে বড় লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ।ইবাদত হোসেন বড় জুটি ভাঙার পর টানা তিন বলে তিন উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। টেস্টে বাংলাদেশের এটি তৃতীয় হ্যাটট্রিক।২০০৩ সালে প্রথম হ্যাটট্রিক করেন অলক কাপালী, পাকিস্তানের বিপক্ষে। ১০ বছর পর নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন সোহাগ গাজী।বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে প্রথম হ্যাটট্রিক করলেন হাসান। তৃতীয় বলে দুর্দান্ত ডেলিভারিতে ইসমাত আলমকে বোল্ড করেন হাসান।পরের বলে কট বিহাইন্ড হন কাইস আহমাদ। ডাইভ দিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখেন লিটন দাস।হ্যাটট্রিক বলে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে একটু কথা বলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতে পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। কাইসের মতো গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান জিয়া-উর-রেহমান।৮৩ ওভারে আফগানিস্তানের রান ৮ উইকেটে ২২০। ক্রিজে রেহমাত শাহর সঙ্গী ইয়ামিত আহমাদজাই।দিনের প্রথম তিন ওভার তিন বোলারকে দিয়ে করালেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভারে এলো দিনের প্রথম সাফল্য।প্রথম ওভার করে মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে দ্বিতীয় নতুন বল নেন বাংলাদেশ অধিনায়ক। বল হাতে পান হাসান মাহমুদ।পরের ওভারে আক্রমণে আসেন ইবাদত হোসেন। তার দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে যান ইকরাম। বলের লাইন-লেংথ বুঝতে পারেননি তিনি। ব্যাট-প্যাডের বিশাল ফাঁক গলে বল ছোবল দেয় স্টাম্পে। ভাঙে ২১১ বল স্থায়ী ৮০ রানের জুটি।১০৩ বলে চার চারে ৩২ রান করেন ইকরাম।৮২ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ২২০। ক্রিজে রেহমাত শাহর সঙ্গী ইসমাত আলম।রেহমাত শাহ ও ইকরাম আলিখিলের জুটিতে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে আফগানিস্তান। তবে দ্বিতীয় নতুন বলে চোখ রেখে লিড নেওয়ার আশায় মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।৭৯ ওভারে ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে আফগানিস্তান। এখনও ১৩৫ রানে পিছিয়ে রয়েছে তারা।১৮৬ বলে আট চার ও এক ছয়ে ৮৪ রানে ব্যাট করছেন অধিনায়ক রেহমাত। তার সঙ্গে ১৯৪ বল স্থায়ী ৭২ রানের জুটিতে কিপার-ব্যাটসম্যান ইকরামের অবদান ৯১ বলে তিন চারে ২৬।বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০বাংলাদেশ ২য় ইনিংস: ৩ ওভারে ২৩/০

২ দিন আগে

৩৪৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

৩৪৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস


প্রথম দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। তবে শেষ দুই উইকেট নিয়ে খুব বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। সকালে মাত্র ২৯ রান যোগ করেই ৩৪৬ রানে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস।শনিবার (১০ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ৯২.৩ ওভারে অলআউট হয় বাংলাদেশ। আগের দিনের সংগ্রহ থেকে আরও ৮ ওভার ৩ বল ব্যাট করতে পেরেছে তারা।দিনের শুরুতে নাঈম ও তাইজুল কিছুটা প্রতিরোধ গড়েন। অষ্টম উইকেট পতনের পর তাদের জুটিতে আসে ৩০ রান। তবে দলীয় ৩৩৫ রানে তাইজুলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মোহাম্মদ সেলিম। লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে গ্লাভস ছুঁয়ে উইকেটকিপার ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দেন তাইজুল। ২০ বলে ৯ রান করেন তিনি।এরপর শেষ ব্যাটসম্যান এবাদত হোসেনকে নিয়ে আরও ১১ রান যোগ করেন নাঈম। শেষ পর্যন্ত ইয়ামিন আহমাদজাইয়ের বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এবাদত। ৭ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি।অন্য প্রান্তে ৬৭ বলে চারটি চারে ৩৫ রানে অপরাজিত থাকেন নাঈম।এর আগে শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন তানজিদ হাসান ও সাদমান ইসলাম। ৭১ বলে ৮৩ রান করেন তানজিদ। সাদমান করেন ১১১ বলে ৬৭ রান।তবে ভালো শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক ৩৯, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯ ও মেহেদী হাসান মিরাজ ২৪ রান করেন। মুশফিকুর রহিম ফেরেন রানের খাতা না খুলেই। মাঝের বিপর্যয় সামাল দিতে লিটন দাস খেলেন ৫৩ রানের ইনিংস।আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সেলিম। ৮২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ইয়ামিন আহমাদজাই ৭৯ রানে ৩টি, ইসমত আলম ২০ রানে ২টি এবং কাইস আহমেদ ৬০ রানে ১টি উইকেট নেন।

৩ দিন আগে

শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও হাতছাড়া বাংলাদেশের

৩ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪২:৩০

এক ম্যাচেই ৪ বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে

এক ম্যাচেই ৪ বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে

২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১১:০২

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের

২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩১:২৫

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:২৩

আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ:

আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ:

১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৪৯:০৭

ভারত ছেড়ে কেন লন্ডনে সংসার গড়লেন বিরাট-আনুশকা?

ভারত ছেড়ে কেন লন্ডনে সংসার গড়লেন বিরাট-আনুশকা?

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৭:৩১

বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ৩ জনকে বহিষ্কার করলো বিসিবি

বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ৩ জনকে বহিষ্কার করলো বিসিবি

১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:০৭:৫১

৬৪ রানে অলআউট বাংলাদেশ

৬৪ রানে অলআউট বাংলাদেশ

২২ আগস্ট ২০২৬ সকাল ১০:২৩:৫৫

ম্যাকাই টেস্টে চার পেসার খেলানো নিয়ে যা বললেন শান্ত

ম্যাকাই টেস্টে চার পেসার খেলানো নিয়ে যা বললেন শান্ত

২১ আগস্ট ২০২৬ দুপুর ০২:১১:৩০

দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ড্র

দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ড্র

২০ আগস্ট ২০২৬ দুপুর ০১:২৩:২৩

টাইগারদের ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

টাইগারদের ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

১৮ আগস্ট ২০২৬ দুপুর ০২:০৯:০১

1–15 / মোট 62টি সংবাদ | পৃষ্ঠা 1 / 5
শিরোনাম
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি পাবিপ্রবিতে সকল শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক একাধিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন সেনবাগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে ১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি আজ বিশ্ব ব্যর্থতা দিবস শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান হাড়কে সুস্থ রাখবে যেসব খাবার নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি পাবিপ্রবিতে সকল শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক একাধিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন সেনবাগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে ১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি আজ বিশ্ব ব্যর্থতা দিবস শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান হাড়কে সুস্থ রাখবে যেসব খাবার নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস